ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

মালয়েশিয়ার হাসপাতালে এক বাংলাদেশির আর্তনাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক প্রবাসী বাংলাদেশির আর্তনাদে মালয়েশিয়ার হাসপাতালের ওয়ার্ড ভারী হয়ে উঠেছে। প্রায় ১০ মাস ধরে ক্লাং এর তোয়াংকো আম্পোয়ান হাসপাতালের ৩৯ নং বেডে ৭/সি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আলতাফ হোসেন (৪৫) নামের এক বাংলাদেশি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাস্তা থেকে কুড়িয়ে কয়েকজন লোক হাসপাতালে রেখে চলে যায় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় হাসপাতালে ভর্তি করেন তাকে। দীর্ঘদিন চিকিৎসা দিয়ে সুস্থ করলেও আলতাফ হোসেন কথা বলতে পারেননি। শুধুমাত্র কাগজে লিখতে পারছেন তার নাম, বাংলাদেশ, কুমিল্লা।

হাসপাতাল কর্তৃপক্ষ আলতাফ হোসেনের অভিভাবককে খুজেঁ না পেয়ে ৪ ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাসের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী ৫ ডিসেম্বর ছুটে যান হাসপাতালে। আলতাফ হোসেনের খোঁজখবর নেন তিনি। তার বাম হাত একেবারে অবশ হয়ে গেছে। তবে আলতাফ হোসেন কথা বলতে না পারলেও অন্য কেউ কিছু বললে কিছুটা বুঝতে পারছে।

এ বিষয়ে দূতাবাসের শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আলতাফ হোসেনের সঠিক টিকানা পেলে এবং সে প্রকৃত বাংলাদেশি নাগরিক কিনা যাচাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত সাপেক্ষে বাংলাদেশে প্রেরণ করা যাবে।

আলতাফ হোসেনের আত্মীয়-স্বজন চিহ্নিত করে হাই-কমিশনের (+৬০১২৪৩১৩১৫০) এই নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

মালয়েশিয়ার হাসপাতালে এক বাংলাদেশির আর্তনাদ

আপডেট সময় ০২:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭