ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুয়েতে শুরু উপসাগরীয় ৬ দেশের সম্মেলন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কুয়েতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপোরেশন কাউন্সিলের একটি সম্মেলন। খবর বিবিসির।

ইতিমধ্যেই কাতার জানিয়েছে, সম্মেলনে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি অংশ নেবেন। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের রাষ্ট্র প্রধানেরা সম্মেলনে যোগ দিচ্ছেন না কি, প্রতিনিধি পাঠাচ্ছেন সে বিষয়ে এখনো পরিষ্কার কোন ঘোষণা আসেনি। ফলে এ সম্মেলনের সফলতা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বার্তা সংস্থা এএফপিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নভেম্বরের শেষে কুয়েত এই সম্মেলনে যোগ দেবার আমন্ত্রণ জানায় কাতারকে।

এখন থেকে ঠিক ছয় মাস আগে জুনের প্রথম সপ্তাহে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় চারটি দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এরপর এটাই প্রথম কোন আঞ্চলিক সম্মেলনে যোগ দেবার আমন্ত্রণ পেল কাতার।

কাতারকে বয়কটকারী দেশগুলোর অভিযোগ ছিল, কাতার ইসলামপন্থী জঙ্গিদের মদদ দিচ্ছে। যদিও কাতার সব সময়ই সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

পরে কুয়েতের নেতৃত্বে গালফ দেশগুলোর মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার একটি উদ্যোগ কয়েক দফা বৈঠকের পর ব্যর্থ হয়। এই সংকটকে বলা হয় ইতিহাসের অন্যতম বড় কূটনীতিক টানাপড়েন। ১৯৮১ সালে গালফ কোঅপোরেশন কাউন্সিল গঠিত হয়। এটি উপসাগরীয় দেশগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি জোট।

সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েত এই জোটের সদস্য। উপসাগরীয় অন্য প্রতিবেশীদের মতো কুয়েত এবং ওমান কাতারকে বয়কট করেনি।

এর বাইরে তুরস্ক শুরুতে কোনো পক্ষ না নেয়া এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপের মধ্যস্থতার অবস্থান নেয়। কিন্তু দুদিনের মধ্যেই নাটকীয়ভাবেই কাতারের পক্ষ নেয় আঙ্কারা। বিষয়টি নিয়ে সৌদি আরবের নেতাদের সঙ্গে তখন ফোনে আলাপ-আলোচনা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুয়েতে শুরু উপসাগরীয় ৬ দেশের সম্মেলন

আপডেট সময় ১২:৪৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭