ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

সচিবালয় এলাকায় ছাত্রদলের গাড়ি ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে সচিবালয় এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল কর্মীরা। ওই এলাকা থেকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে তিনি পুরান ঢাকার বকশিবাজারে বিশেষ জজ আদালতে হাজির হন।

আদালতের কার্যক্রম শেষে খালেদা জিয়া গুলশান বাসভবনে ফিরে যান। আর ছাত্রদল কর্মীরা মিছিল করে আসছিল। হাইকোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের দিকে তাদেরকে ধাওয়া করে পুলিশ। এ সময় তারা সচিবালয়ের সামনে আবদুল গণি সড়কে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত দৈনিক আকাশর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, খালেদা জিয়ার গাড়ি যাওয়ার পর ছাত্রদল কর্মীরা মিছিল করে আসছিল। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর ছাত্রদল কর্মীরা কেউ আবদুল গণি রোডে, কেউ আশেপাশের অন্যান্য সড়কে চলে যায়। যারা সচিবালয়ের পাশে আবদুল গণি রোডে যায়, তারাই বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে। এই ভাঙচুর চলে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত। পরে পুলিশের ধাওয়ার মুখে ভাঙচুরকারী ছাত্রদল কর্মীরা এলাকা ছেড়ে চলে যায়।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তার তথ্যমতে ছাত্রদল কর্মীরা সেখানে মোট ১৩টি গাড়ি ভাঙচুর করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল দৈনিক আকাশকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে বেলা তিনটার সময়ে আমরা স্লোগান দিয়ে আসছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে পুলিশ আমাদের উপরে হামলা চালায়।

রয়েলের দাবি, পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে তাদের সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আর পুলিশ ১৫ থেকে ২০ জনকে আটক করেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার এহসানুল ফেরদৌস বলেন, ‘খালেদা জিয়া আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে কিছু ছাত্রদলের ছেলেরা গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় আমরা কয়েকজনকে আটকও করেছি। তবে তাদের সংখ্যা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

সচিবালয় এলাকায় ছাত্রদলের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ১২:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭