ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নারী ও কৃষকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় রাহিমা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী ও গাছের নিচে চাপা পড়ে রুস্তম আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়। অপরদিকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী এলাকা থেকে রাহিমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাহিমা বেগম রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী গ্রামের সিকিম আলীর স্ত্রী ও রস্তম আলী কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ জানান, নিহত রাহিমা বেগম মানসিক ভারসাম্যাহীন বলে পরিবারের লোকজন দাবি করেছে। মঙ্গলবার সকালে তার স্বামী ইট ভাটায় কাজে চলে যান। দুপুরে ঘরের মধ্যে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করে। দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোখলেসুর রহমান নান্নু জানান, মঙ্গলবার সকালে চর ভানুডাঙ্গা গ্রামে নিজের জমির পাশে গাছ কাটছিলেন রুস্তম আলী। এসময় ওই গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে অ্যাম্বুলেন্সে নেয়ার সময়ই তার মৃত্যু হয়।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নারী ও কৃষকের মৃত্যু

আপডেট সময় ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭