ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের ৫০ হাজার টাকা না দেয়ায় নেশাসক্ত স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে চনপাড়া পুনর্বাসন এলাকার ৮ নং ওয়ার্ডে। নিহত গৃহবধূ মুন্সীগঞ্জ জেলার আমঘাটা এলাকার মৃত সেলিম ইসলামের মেয়ে।

গৃহবধূর চাচা ইকবাল হোসেন জানান, বড় ভাই সেলিম ইসলাম মারা যাওয়ার পর মেয়ে সেলিনা আক্তার একা চাচার কাছেই বড় হয়। গত ৬ মাস আগে রূগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের শহিদ মিয়ার ছেলে ইউনুস মিয়ার সঙ্গে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছে। শনিবার রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে বাগবিতন্ডা হয়। রবিবার ভোরে শ্বাসরোধ করে সেলিনাকে হত্যা করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদ জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার স্বামীর ঘরে সেলিনা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তারপরও মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭