ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে প্রতীকী আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে ফাঁসিতে ঝুঁলে প্রতীকী আত্মহত্যা করেছেন আন্দোলনরত কয়েকজন নেতা। এছাড়া এই দাবিতে র‌্যালি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আলী, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ জাহিদ আজিমসহ ১০ জন প্রতীকী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে তাঁদের মনের ক্ষোভ, যন্ত্রণা আর হতাশা প্রকাশ করেন।

প্রতীকী আত্মহত্যা ও র‌্যালি পরবর্তী সমাবেশে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদে আমাদের এই দাবি ৫৫-৬০ বার উত্থাপিত হয়েছে। কিন্তু বারবারই এটি প্রত্যাখ্যাত হয়েছে। আমরা এরপরেও আশাবাদী। এই ইস্যুতে সরকারের বোধোদয় হবে।’

ইমতিয়াজ বলেন, ‘দেশের যুবসমাজের অভিভাবক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। আমরা খুব শিগগিরই আমাদের এই দাবির বাস্তবায়ন চাই।’ এছাড়া সেখানে উপস্থিত অনেক ছাত্রছাত্রী ৩৫ এর পক্ষে তাদের বক্তব্যে বিভিন্ন যৌক্তিক তথ্য তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে প্রতীকী আত্মহত্যা

আপডেট সময় ০৬:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭