ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুদের টাকায় জীবন গেল বৃদ্ধের

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের মুক্তাগাছায় টাকা আদায় করতে সুদ ব্যবসায়ীরা জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার পথে এক বৃদ্ধ মারা গেছেন। মৃত আব্দুস সামাদ উপজেলার সোনারগাঁওয়ের বাসিন্দা ছিলেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সোনারগাঁও বাজারে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁও বোর্ড বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্থার নিকট থেকে সুদ হিসেবে টাকা নেন সামাদ। ইতোমধ্যে তিনি আসল টাকা পরিশোধও করেন। আজ সকালে তাকে সুদের টাকার জন্য চাপ দেয় সমিতির লোকজন। টাকা পরিশোধে সময় চাইলে তাকে চাপ প্রয়োগ করা হয়। পরে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছিল সমিতির লোকজন। পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সেখানকার লোকজন বৃদ্ধের মৃত্যু নিশ্চিত জেনে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তবে, কি কারণে তার মৃত্যু হয়েছে- তা এখনও জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবিসি কার্যালয় থেকে ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরী

সুদের টাকায় জীবন গেল বৃদ্ধের

আপডেট সময় ০২:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭