ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

লালমনিরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলার আদিতমারী উপজেলায় হোসেন মিয়া (৮৯) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের বাড়ি জেলা কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনেশাম গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মহিষাশ্বহর গ্রামের রাস্তা সংলগ্ন একটি পুকুরে ওই বৃদ্ধের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। খবর পেয়ে নিহত হোসেন মিয়ার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলেও জানান পরিবারের সদস্যরা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

লালমনিরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭