ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘স্টার হয়েও সালমান শাহ ছিল নিরহংকার’

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর দুই দশক পেরিয়েও কমেনি জনপ্রিয়তা।

 এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। অভিনয় গুণেই এমন দর্শকপ্রিয়তা ও ভালবাসা পেয়েছেন অমর নায়ক সালমান। তবে ব্যক্তি সালমান সত্যিকার অর্থেই ছিলেন একজন বড় মনের অধিকারী ও একজন নিরহংকারী মানুষ।  নির্মাতাদের সাথে তার সম্পর্ক ছিল শ্রদ্ধা ও ভালবাসার।  আর এমন একটি নেপথ্যের গল্প এবার সামনে নিয়ে এলেন গুণী নির্মাতা মালেক আফসারী।

মালেক আফসারী সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সালমান মালেক আফসারীর মাথার ওপর ছাতা ধরে আছেন।  বর্তমান সময়ে ছবির শুটিং-সেটে এরকম চিত্র নিছক কল্পনাই বলতে হবে।  নায়ক-আর নায়িকাদের মেক-আপ রুমে থাকতে দেখা যায়। ক্যামেরার সামনে আসেন শট দেয়ার সময়।

রোদ থাকলে তাদের মাথার ওপর ছাতা ধরে থাকেন প্রোডাকশনের লোকেরা। সালমান যেন একেবারে উলটো। ছবিটি বলে দেয়, সেই সময়ের সালমান কতটা উদার।

মালেক আফসারী ফেসবুকে লিখেছেন, ‘২১ বছর আগের। এই ঘর এই সংসার এর শুটিং। আমি ক্যামেরা সেট করছিলাম ভর দুপুরে।  হিরো একটা ছাতা এনে ছায়া দিলো আমার মাথার উপর। এতো বড় স্টার হয়ে’ও  সালমান শাহ ছিল নিরহংকার। টেকশিয়ানের কাছে নিজেকে ছাত্র মনে করতেন। ওর চাঁদ মুখটি ভালো করে দেখুন কি গভীর মনোযোগ আমার দিকে। আমি কি বলছি? ক্যামেরায় কি লেন্স লাগাচ্ছি? সব কিছু মন দিয়ে দেখছে। গ্রেট হিরো……’

ইতোমধ্যেই মালেক আফসারীর ওই পোস্ট ও ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবির সাথে যুক্ত হচ্ছে সালমানের উদারতার কথা। অনেকেই বলছেন, সালমানের কাছে শেখার আছে এখনকার অভিনয়শিল্পীদের।   একজন মন্তব্য করেছেন,’এজন্যই তো আজো সে অমর, চির অমর নায়ক সালমান শাহ্‌

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘স্টার হয়েও সালমান শাহ ছিল নিরহংকার’

আপডেট সময় ১০:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭