ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জাপুরে যৌতুক লোভী স্বামীর নির্যাতনে গৃহবধু মৃত্যুর অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর নির্যাতনে মারিয়া আক্তার পাপিয়া (২৮) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার কুমুদিনী হাসপাতালে থেকে মির্জাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে। তার স্বামীর নাম মনির হোসেন। বাড়ি দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামে। পাপিয়ার বাবার বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রমে।

মারিয়ার চাচা ইব্রাহীম জানান, প্রায় ৭/৮ বছর পূর্বে তার ভাই আলী আজম খানের মেয়ে মারিয়ার বিয়ে হয় পার্শ্ববর্তী ডুবাইর গ্রামের সমেজ উদ্দিনের ছেলে মনির হোসেনের সঙ্গে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের জন্য পাপিয়ার উপর নির্যাতন শুরু হয়। এরই মধ্যে মারিয়ার কোল জুড়ে আসে একটি পুত্র সন্তান। বর্তমানে তার বয়স ৩ বছর। মারিয়ার দরিদ্র পরিবার যৌতুকের দাবী পুরনে অপারগ হলে আত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।

গত কয়েকমাস পুর্বে ডুবাইল গ্রামে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা হলেও সোমবার মারিয়ার স্বামী আবারও তার ওপর নির্যাতন চালায়। পাষন্ড মনির সিগারেটের আগুন দিয়ে মারিয়ার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

নির্য়াতনের এক পর্যায় মারিয়া অচেতন হয়ে পড়লে স্বামী মনির ও তার এক চাচী মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে স্বামী ও চাচী মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ কুমুদিনী হাসপাতাল থেকে মারিয়ার মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার মারিয়ার ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বল্প মহেড়া তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। দেলদুয়ার থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে মারিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মির্জাপুরে যৌতুক লোভী স্বামীর নির্যাতনে গৃহবধু মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০২:২২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭