ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মালয়েশিয়ায় আরেক বাংলাদেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার মুতিয়ারা ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে বাংলাদেশ এবং বাংলাদেশি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী চলবে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে বাংলাদেশের মানুষ, নগর, রাজধানী, পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু, প্রকৃতি, পোশাক, খাবার, সংস্কৃতি, পণ্য সম্পর্কে স্কুলের শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপসহ বিভিন্ন দেশের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়।

মেলায় আগত অভিভাবক, দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের কৃষ্টি-কালচার নিয়ে অভিভাবক, দর্শনার্থী ও শিক্ষার্থীদের নির্ধারিত প্রশ্নের উত্তর দেন মিসেস দিলরুবা আক্তার, দিল আফরোজ নাহার ডলি এবং মিসেস লাকি আক্তার।

এ ছাড়া প্রদর্শনীতে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো আয়োজন করা হয়। দিনব্যাপী এ প্রদর্শনী পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার রইস হাসান সারোয়ার এবং প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

উল্লেখ্য, মালয়েশিয়ার মুতিয়ারা ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল কর্তৃপক্ষ প্রতিবছরই এ প্রদর্শনীর আয়োজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মালয়েশিয়ায় আরেক বাংলাদেশ

আপডেট সময় ০১:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭