ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বয়সে বড় অভিনেত্রীকে বিয়ে করছেন প্রিন্স হ্যারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি। বাগদান হয়ে গেছে এ মাসেই। বিয়ে আগামী বছর। হ্যারির পরিবার থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে ছোট ছেলের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ওই বিবৃতিতেই এ মাসের শুরুর দিকে হ্যারির (৩৩) সঙ্গে মার্কলের (৩৬) বাগদান সম্পন্ন হওয়ার কথা জানানো হয়।

‘প্রিন্স হ্যারি মহামান্য রানি এবং পরিবারের ঘনিষ্ঠ অন্যান্য সদস্যদের এ খবর দিয়েছেন। তিনি মার্কলের বাবা-মার আশীর্বাদও নিয়েছেন’- বিবৃতিতে বলা হয়। পরষ্পরের বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাইয়ে এ জুটির পরিচয় হয়। মার্কলের আগে একবার বিয়ে হয়েছিল।

মার্কিন টিভি সিরিজ ‘ফ্রিঞ্জ’ ও ‘স্যুটস’য়ে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মেগান মার্কল বয়সে প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড়। সেপ্টেম্বরেই তারা জুটি হিসাবে প্রথম জনসম্মুখে আসেন।

ভ্যানিটি ফেয়ার’কে দেয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারিকে নিজের ‘বয়ফ্রেন্ড’ সম্বোধন করে মার্কল বলেছিলেন,’;আমরা পরষ্পরকে ভালোবাসি এবং এ সম্পর্ক নিয়ে আমরা খুশি। গণমাধ্যমকে লুকিয়ে আমরা ছয় মাস প্রেম করেছি। এরপর সব কিছু জানাজানি হয় এবং হঠাৎ করেই সবার আচরণ বদলে যেতে শুরু করে।’

মার্কলের বাবা টমাস মার্কলে এবং মা ডোরিয়া র‌্যাগল্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মার্কল ও হ্যারিকে নিয়ে দারুণ খুশি। আমাদের মেয়ে সবসময়ই একজন দয়ালু ও ভালোবাসাপূর্ণ মানুষ। হ্যারিও একই গুণের অধিকারী। তাদের দুজনকে এক হতে দেখা বাবা-মা হিসেবে আমাদের জন্য দারুণ আনন্দের। আর্শীবাদ করি তারা আজীবন সুখে-শান্তিতে থাকুক। আমরা তাদের ভবিষ্যৎ যুগল জীবন নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বয়সে বড় অভিনেত্রীকে বিয়ে করছেন প্রিন্স হ্যারি

আপডেট সময় ০২:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭