ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল অর্ধকোটি টাকার তুলা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাতটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়েছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। রবিবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোদনাইল মীরপাড়া এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। হাজীগঞ্জ এবং আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দেড়টায় ঘটনাস্থলে গিয়ে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে পুড়ে গেছে অর্ধকোটি টাকার মালামাল।

জানা গেছে, রবিবার রাত পৌনে ১টার দিকে সিদ্ধিরগঞ্জ গোদনাইল মীরপাড়া এলাকায় ফুলমতি ট্রেডার্স নামক তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ফুলমতি ট্রেডার্সের পাশে জুয়েল এন্টারপ্রাইজ, ফাদার অ্যান্ড সন্স এবং মনির এন্টারপ্রাইজের কয়েকটি গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ এবং আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দেড়টায় ঘটনাস্থলে আসে। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সাতটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে করে বেশ কয়েকটি তুলার গোডাউন পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল অর্ধকোটি টাকার তুলা

আপডেট সময় ১০:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭