ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লা সীমান্তে বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক অনুষ্ঠান

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা সীমান্তে বাংলাদেশ-ভারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি নো-ম্যান্স ল্যান্ডে এ উৎসবের আয়োজন করা হয়।

কেউ দাঁড়িয়ে, কেউ ঘাসে বসে সেখানে আনন্দ উপভোগ করেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সদস্যরা এতে গান, নাচ ও জাদু পরিবেশন করেন।

বিজিবির সূত্র জানায়, দুই দেশের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজিবি ও বিসিএফের সদস্যরা বাংলা এবং হিন্দি ভাষায় গান পরিবেশন করেন। এছাড়া নাচ ও জাদু পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম সারোয়ার, কুমিল্লা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ আনসার মো. কাউসার, বিজিবি-১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শহীদুল আলম ও কুমিল্লা সেক্টরের সহকারী পরিচালক নজরুল ইসলাম।

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন- ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডেন্ট গণেশ কুমার, সহকারী কমান্ডেন্ট বিনয় চৌহান ও কুলুবাড়ি বিওপির কমান্ডেন্ট সন্তোষ কুমার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লা সীমান্তে বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ১২:৩৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭