ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের মেলান্দহ পৌরসভার ইউনিয়নের শ্যামপুর এলাকার হতদরিদ্র পরিবারের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে যৌননির্যাতনের ঘটনা ঘটেছে। অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করে রবিবার ভোরে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ছাত্রীর পারিবার বলছে, ওই ছাত্রীর বাব-মা দু’জনই ঢাকায় থাকেন। ওই মেয়ের বাবা ঢাকায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর মা ওখানেই বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। মেয়েটি মেলান্দহের শ্যামপুরে তার নানাবাড়িতে থাকে। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সে নবম শ্রেণিতে পড়ে।

জানা গেছে, মেয়েটি ২২ নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে নানাবাড়ি থেকে স্থানীয় নয়ানগর এলাকায় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে বের হয়। পথে নয়ানগর বাজারের অদূরে তেঁতুলতলা এলাকা থেকে মোজাম্মেল হোসেন ও তার দুই সহযোগী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মেয়ের অপহরণের খবর পেয়ে ওই রাতেই তার বাবা-মা দুজনই ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়ে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৩ নভেম্বর মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মেয়েটির বাবা জানান, রবিবার সকালে মেলান্দহের দুরমুঠ রেলওয়ে স্টেশন মসজিদের কাছেই রাস্তায় অসুস্থ মেয়েটিকে স্থানীয় লোকজন তাকে মোবাইল ফোনে খবর দেয়। তিনি সেখান থেকে মেয়েকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিত মেয়েটি জানিয়েছে, ঘটনার দিন অপহরণের সময় দুর্বৃত্তরা তার মুখে রুমাল চেপে ধরার পর অজ্ঞান হয়ে পড়ে। তাকে একটি ঘরে আটক রেখে তার উপর অমানুষিক নির্যাতন চালায়। কিছুটা জ্ঞান ফিরে এলেই দুধ-বিস্কুট ও জুসের সাথে নেশাদ্রব্য মিশিয়ে খাওয়ায়। আবার সে অজ্ঞান হয়ে যায়। এভাবে টানা চারদিন ধরে তার উপর নির্যাতন চালায় দুর্বৃত্তরা।

মেলান্দহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা ডা. রিফাত আনোয়ার শিশির বলেন, মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে কিনা ডাক্তারি পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অপহরণকারী মোজাম্মেল হোসেনকে আসামি করে তার মেয়ে অপহরণের পর ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মেলান্দহ থানায় রবিবার বিকালে একটি মামলা করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজাহারুল করিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

আপডেট সময় ১১:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭