ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে নারীঘটিত কারণে আইনজীবী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে নারীঘটিত কারণে খুন হয়েছেন ওমর ফারুক বাপ্পী (৪০) নামে এক আইনজীবী। আজ শনিবার সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড়মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা জানান, মরদেহটির হাত-পা বাঁধা ও মুখ টেপ দিয়ে মোড়ানো ছিল। পুরুষাঙ্গ কাটা অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে নারীঘটিত কোন কারণে এই আইনজীবিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় ওই বাসায় আর কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল হুদা জানান, আজ শনিবার ভোরে ভবনের দারোয়ান বাসার দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

ওসি নুরুল হুদা জানান, বাসাটি কিছুদিন আগে এক নারী ভাড়া নিয়েছেন বলে জানান ভবনের দারোয়ান। গত বৃহ¯পতিবার ওই নারী বাসায় উঠেন। কিন্তু তার নাম-ঠিকানা রাখেননি বাড়ির মালিক। নুরুল হুদা বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি নারীঘটিত খুন। ওই নারীর সাথে যোগাযোগ করেই আইনজীবি ওমর ফারুক শুক্রবার রাতে বাসায় আসেন।

পরে হত্যাকান্ডে আরও কয়েকজন অংশ নেন। তবে কে এই নারী তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, ওমর ফারুক বাপ্পী চট্টগ্রাম আদালতে আইন পেশায় কর্মরত ছিলেন। তবে তার পুরো ঠিকানা আমার জানা নেই। ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে নারীঘটিত কারণে আইনজীবী খুন

আপডেট সময় ০৩:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭