ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় তুলা কারখানায় আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় তুলা তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর সংলগ্ন আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা সংলগ্ন ব্যবসায়ী মিজানুর রহমান মোহনের মালিকানাধীন তুলা তৈরির কারখানা ও গুদামের একটি স্থানে আগুনের সূচনা হয়ে পরে তা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে আগুনে বিপুল পরিমাণ তুলা এবং তুলা তৈরির জন্য রাখা টুকরো কাপড় ও দুটি মেশিন পুড়ে যায়।

খবর পেয়ে কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মরত শ্রমিকরা জানান, গার্মেন্টসের অব্যবহৃত টুকরো কাপড় থেকে সেখানে মেশিনের সাহায্যে তুলা তৈরি হতো। মেশিনের অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

তবে ঘটনাস্থলে আসা ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই শামীম জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় তুলা কারখানায় আগুন

আপডেট সময় ০৫:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭