ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্ল্যাক ফ্রাইডেতে ধর্মঘট ডেকে স্ট্রাইক ফ্রাইডে বানাল অ্যামাজনের কর্মীরা

আকাশ আইসিটি ডেস্ক:

কেনাকাটার জন্য বছরের সবচেয়ে ব্যস্ত সময়ের অন্যতম ব্ল্যাক ফ্রাইডে। আর এ সময়ই ইতালি আর জার্মানিতে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের কর্মীরা ধর্মঘট ডেকে বসেছেন।

অ্যামাজন কর্মীদের অভিযোগ এ সময়ে তাদের প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো বেশি কাজ করার জন্য প্রচণ্ড চাপ দেওয়া হয়। আর এতে কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েন। এ কারণে কর্মীরা অনেকেই ব্ল্যাক ফ্রাইডেকে ‘স্ট্রাইক ফ্রাইডে’ বলছেন। এ ছাড়া কর্মীদের বেতন-ভাতা অপ্রতুল দেওয়ার অভিযোগও রয়েছে।

এক বিবৃতিতে ভার্ডির পরিচালনা পর্ষদের এক সদস্য স্টেফানি নাটজবার্গার বলেন, কর্মীরা কম সময়, স্থায়ী পারফর্মেন্স নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ আর বাজে নেতৃত্ব সংস্কৃতির মধ্যে আরো এবং আরো বেশি চাপের মুখোমুখি হচ্ছেন।

পারিশ্রমিক নিয়ে ইতালির মিলানের কাছে পিয়াসেনজা-তে অ্যামাজনের ওয়্যারহাউসে প্রথমবারের মতো অ্যামাজনের পাঁচ শতাধিক কর্মী ধর্মঘট পালন করছেন। পিয়াসেনজা ইতালিতে অ্যামাজনের প্রধান কেন্দ্র, এখানে চার হাজারেরও বেশি কর্মী কাজ করেন। অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, ইতালি আর জার্মানিতে আমাদের অধিকাংশ কর্মী কাজে এসেছেন আর তারা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে মনোযোগী আছেন।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছ, আমরা আমাদের রেকর্ড পরিমাণ কর্মসংস্থান নিয়ে গর্বিত আর ছুটিরই মৌসুমে আমাদের গ্রাহকদের সেবা দিতে আমরা আত্মবিশ্বাসী। জার্মানভিত্তিক ট্রেড ইউনিয়ন ভার্ডি’র পক্ষ থেকে বলা হয়, জার্মানিতে পারিশ্রমিক আর কাজের অবস্থা নিয়ে ছয়টি ওয়্যারহাউসে কর্মীরা ধর্মঘট করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্ল্যাক ফ্রাইডেতে ধর্মঘট ডেকে স্ট্রাইক ফ্রাইডে বানাল অ্যামাজনের কর্মীরা

আপডেট সময় ০৪:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭