ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

বাংলা গানে কণ্ঠ দিচ্ছেন ব্রাভো

আকাশ বিনোদন ডেস্ক:

ক্রিকেট মাঠের পাশাপাশি বিনোদন দুনিয়ায়ও ইতিমধ্যে নিজের জাত চিনিয়েছেন ক্যারিবীয় দলের তারকা খেলোয়াড় ডোয়াইন ব্র্যাভো। তার গাওয়া ‘চ্যাম্পিয়ন’গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ক্রিকেটার ব্র্যাভোর চেয়ে সংগীতশিল্পী পরিচয়টাই তার বড় হয়ে উঠেছে। হিন্দী গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

নতুন খবর হলো, এই ব্রাভোই এবার কণ্ঠ দিতে যাচ্ছেন বাংলাদেশের গানে। তাপসের সুর ও সংগীতে এই গানের শিরোনাম ‘ভালোবাসি ভালোবাসি’। সম্প্রতি ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন ব্রাভো। সেখানে দেখা গেছে, তাপসের সঙ্গে গানটির কিছু অংশ গাইছেন ক্যারিবীয় এই তারকা ক্রিকেটার। ক্যাপশনে লিখেছেন, ‘তাপস ফিচারিং ডিজে ব্র্যাভো! কামিং সুন ‘ভালোবাসি ভালোবাসি।’

এ প্রসঙ্গে তাপস বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ানসের থিম সংয়ের মাধ্যমে আমার গান সম্পর্কে জানতে পারেন ব্র্যাভো। আমার আরো কিছু গান শুনেছেন তিনি। এরপর তাঁর জন্য নতুন একটি গান তৈরি করতে বলেন। গানটি নিয়ে আলোচনা করতে দলবল নিয়ে আমাদের স্টুডিওতে আসেন। আশা করি, শিগগিরই আমরা আন্তর্জাতিক মানের একটি গান উপহার দিতে পারব।’

জানা গেছে, ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়ের গাওয়া ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় তৈরি হচ্ছে। উল্লেখ্য, ‘চ্যাম্পিয়ন’ শিরোনামের গানটির মাধ্যমে সংগীত জগতে পার রাখেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

বাংলা গানে কণ্ঠ দিচ্ছেন ব্রাভো

আপডেট সময় ০২:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭