ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জাপুরে তিন দিন পর অপহৃত ছাত্রী উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণের তিন দিন পর দশম শ্রেণীর অপহৃত ছাত্রী ইসরাত জাহান সাদিয়াকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্ণী বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। সাদিয়া এ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সহিদ সিদ্দিকীর মেয়ে।

জানা গেছে, ইসরাত জাহান সাদিয়া মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদিয়া বাড়ির পাশেই তার চাচার বাড়ি যাওয়ার পথে কাওছার এবং তার সহযোগীরা ওত পেতে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সাদিয়াকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় সাদিয়ার বাবা শহীদ সিদ্দিকী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করেন। মামলা নং ২৬, তারিখ ২০-১১-২০১৭। সাদিয়াকে উদ্ধারে টাঙ্গাইল ডিবি ও মির্জাপুর থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ মহাসড়কের কুর্ণী নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে সাদিয়াকে উদ্ধার করেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুর্ণী নামক স্থানে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে সাদিয়াকে উদ্ধার করা হয়। বাসের নাম ও নম্বর জানতে চাইলে তিনি দিতে পারেননি। বৃহস্পতিবার সকালে সাদিয়ার জবানবন্ধি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মির্জাপুরে তিন দিন পর অপহৃত ছাত্রী উদ্ধার

আপডেট সময় ০২:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭