ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

শ্রীপুরে কবর থেকে লাশ চুরির অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে কবর থেকে লাশ চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার লাশ চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা সকাল থেকেই কবরস্থানে ভিড় করতে থাকেন। এ ঘটনায় ওই এলাকার সকল শ্রেণি-পেশার লোকজনের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিজ মাওনা (পুঁটিমারা) এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রায় পাঁচ-ছয় মাস আগে ওই গ্রামের মোহাম্মদ আলীর প্রতিবন্ধী ছেলে রফিকুল ইসলাম মারা যায়। পরে নিজ বাড়ির মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। বুধবার সকালে মসজিদের মুসুল্লিরা ফজরের নামাজ পড়ে বের হলে মসজিদের পাশে কবর খোঁড়া দেখতে পায়। পরে কবরের কাছে গিয়ে ভেতরে কোনো লাশ বা হাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি। তার পাশেই নিহত তোফাজ্জল হোসেন ও অজ্ঞাত ব্যক্তির কবর খোঁড়া দেখতে পায় মুসুল্লীরা। তবে তাঁদের লাশ নিতে পারেনি বলে জানান স্থানীয়রা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হেলাল উদ্দিন জানান, কবর থেকে লাশ চুরির কোন অভিযোগ বা খবর পাইনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

শ্রীপুরে কবর থেকে লাশ চুরির অভিযোগ

আপডেট সময় ০৩:১৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭