ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ নগরীর পাইকপাড়া এলাকায় এক ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগ আরবি শিক্ষক নাঈমকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ছাত্রের মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নাঈম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরগাছা বজলুর রহমানের ছেলে ও নারায়ণগঞ্জ পাইকাপাড়া কবরস্থান সংলগ্ন একটি কোচিং সেন্টারের আরবি শিক্ষক। সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন এ তথ্য জানান।

জানা গেছে, কয়েক মাস ধরে কোচিং সেন্টারে আরবি বিষয়ে পড়তে যায় ছাত্রটি। মঙ্গলবার সকাল পড়া শেষে বাসায় ফিরে ওই শিক্ষকের কাছে আর পড়তে যাবে না বলে সে মায়ের কাছে জানায়। তার মা পড়তে না যাওয়ার কারণ জিজ্ঞাস করলে সে বিষয়টি খুলে বলে।

এছাড়া গত ১৭ নভেম্বর ওই আবরি শিক্ষক একই ঘটনা ঘটিয়েছে বলেও তার মাকে জানায়। পরে তার মা বিষয়টি নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে জানালে পুলিশ মামলা গ্রহণ করে এবং অভিযুক্ত শিক্ষক নাঈমকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, দুপুরে অভিযুক্ত শিক্ষক নাঈমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ০১:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭