ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ডেমু ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত রাশেদ খান (৩৫) ওয়ান ব্যাংক মিরসরাই মিঠাছড়া বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রিক্সায় করে যাওয়ার সময় হামজারবাগ রেল ক্রসিং এ লাইনের সাথে রিক্সা চাকা আটকে গেলে চবিগামী ডেমু ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহতবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জিআরপি (রেল পুলিশ) থানার ওসি শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, রেল লাইনের সাথে রাশেদকে বহনকারী রিক্সার চাকা আটকে গেলে সে মূহুর্তে ডেমু ট্রেন এসে পড়ে এবং রিক্সা চাপা দেয়। নিহত রাশেদ তার সাথে থাকা শিশু সন্তানকে বাঁচাতে পারলেও নিজে মারা যান।

নিহত রাশেদ মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। তিনি তার এক বছর বয়সী সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে শহরে এসেছিলেন বলে তার পারিবারিক সুত্র জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৪:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭