ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরম ফিলাপের সুযোগ না পেয়ে স্কুলে হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে দা-কুড়াল নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তারা ফরম পূরণের সুযোগ পাননি।

রবিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত উল্যাহ নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ ৪৪ জন শিক্ষার্থীর নামে থানায় অভিযোগ দিয়েছেন।

স্কুল ও স্থানীয় সূত্র জানায়, এ বছর বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫১জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১০৭জন। ৪৪জন অনুত্তীর্ণ হওয়ায় ফরম পূরণের সুযোগ পাননি। সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা রোববার রাতে দা-কুড়াল নিয়ে এসে স্কুলে হামলা চালায়। এসময় দরজা-জানালা ও লাইট ভাঙচুর করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে বিদ্যালয়ে ভাঙচুর করেছে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা। স্কুল থেকে ৩০/৩২জনের নামে অভিযোগ দেয়া হয়েছে। এখনও মামলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরম ফিলাপের সুযোগ না পেয়ে স্কুলে হামলা

আপডেট সময় ১১:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭