ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই শিশুটি কার

অাকাশ জাতীয় ডেস্ক:

মাত্র তিন বছরের শিশুটিকে পাওয়া গেল স্টেশন থেকে। নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না শিশুটি। সারাক্ষণ মায়ের কাছে যাবে বলেই কান্নাকাটি করছে শিশুটি। থানা পুলিশকে দেখে শিশুটি আরো ভীত হয়ে ওঠে। ধীরে ধীরে পুলিশের সঙ্গে শিশুটি মানিয়ে যায়। আদালতে নেয়ার পর শিশুটির মুখে হাসিও দেখা গেল বেশ কবার। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও পরিবারের লোকজনের হদিস পাওয়া যায়নি।

অবশেষে সেই কুড়িয়ে পাওয়া শিশুটির স্থান হয়েছে সেফহোম। নারায়ণগঞ্জে ফতুল্লা থানার পাগলা রেলস্টেশন থেকে কুড়িয়ে পাওয়া শিশুটিকে অবশেষে সেফহোমে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে হাজির করা হলে আদালত শিশুটিকে সেফহোমে রাখার নির্দেশ দেয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, পাগলা রেলস্টেশন এলাকায় রবিবার বিকাল ৫টার দিকে শিশুটি একা ছিল। এসময় স্থানীয় লোকজন শিশুটির কোন অভিভাবক না পেয়ে থানায় নিয়ে আসেন। শিশুটির বয়স ৩ বছর। নাম ঠিকানা কিছুই বলতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এই শিশুটি কার

আপডেট সময় ১১:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭