ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনে বাস্তুচ্যূত বাসিন্দাদের ওপর বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের অধিকাংশই একই পরিবারের সদস্য। বুধবার জাতিসংঘ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে।জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)-এর বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকেলে ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজের মাওজা অঞ্চলে একদল বেসামরিক লোকের ওপর এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি জঙ্গি বিমান থেকে এ হামলা চালানো হয়েছে।ইউএনএইচসিআর জানায়, ‘ওই এলাকায় একটি বিমান হামলায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বেশ কয়েকজন বেসামরিক লোকের হতাহত হওয়ার খবরটি অত্যন্ত দুঃখজনক।’

বিবৃতিতে আরো বলা হয়, লোহিত সাগর উপকূলে মোখা অঞ্চলের কাছে চলমান সহিংসতা ও সংঘর্ষ থেকে জীবন বাঁচাতে এটা বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন।বিবৃতিতে বলা হয়, ‘সর্বশেষ এই মর্মান্তিক ঘটনাটি ইয়েমেনের বেসামরিক মানুষ যে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা আরো একবার তুলে ধরল।’

২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইয়েমেনে চলমান এই লড়াইয়ে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

ইয়েমেনে বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত

আপডেট সময় ১১:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭