ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুগাবের পদত্যাগ দাবিতে মিছিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জিম্বাবুয়ের রবার্ট মুগাবে টানা সাড়ে তিন দশক ক্ষমতায় থাকলেও তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসা সাধারণ মানুষের মিছিল আদতে আনন্দ মিছিলে রূপ নেয়। গতকাল শনিবারের মিছিলে মুগাবের সমর্থক, বিরোধী, নির্বিশেষে সবার সমর্থন ছিল। সেনাবাহিনীও এতে সমর্থন দেয়।

রাজধানী হারারেতে গতকাল মুগাবের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নামে। মিছিলে যোগদানকারী একজন বলেন, ‘এক নতুন সূচনা হতে যাচ্ছে।’ পরিবর্তনকামী সাধারণ মানুষ এমন একটি মিছিলে নিরাপদে যোগ দিতে পারার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে ভোলেনি।

অ‌ন্য একজন বলেন, ‘জিম্বাবুইয়ান হিসেবে আমাদের সেনাবাহিনীকে আমরা বলতে চাই, শান্তিপূর্ণ হস্তক্ষেপের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর জিম্বাবুয়ের জনসাধারণেরও বলার সময় এসেছে, মুগাবেকে যেতে হবে, যেতেই হবে।

উল্লেখ্য, গত বুধবার জিম্বাবুয়ের জাতীয় সম্প্রচার কেন্দ্রের (জেবিসি) নিয়ন্ত্রণ গ্রহণের পর প্রতিরক্ষা বাহিনী (জেডিএফ) জানায়, প্রেসিডেন্ট মুগাবে ও তাঁর স্ত্রী নিরাপদে আছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, দেশে কোনো অভ্যুত্থান হয়নি।

গত শুক্রবার জেডিএফ জানায়, তারা মুগাবের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং ‘যত শিগগিরই সম্ভব’ আলোচনার ফলাফল অনুসারে দেশবাসীকে নির্দেশনা দেওয়া হবে। বর্তমানে জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে এবং ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট পদ থেকে মুগাবেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হলেও তিনি তাতে রাজি নন।

তাঁর দল জানু-পিএফের নেতারা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে একটানা ক্ষমতায় থাকা মুগাবেকে এই মুহূর্তে আর চাইছেন না। এত দিন যাঁরা মুগাবের অত্যন্ত বিশ্বস্ত সমর্থক ছিলেন, সেই প্রবীণ যোদ্ধারাও এখন দেশের নেতৃত্বে পরিবর্তন চান। প্রবীণ নেতা ক্রিস্টোফার মাতসভাঙ্গোয়া গতকালের মিছিলে বড় ধরনের জমায়েতের আহ্বান আগেই জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুগাবের পদত্যাগ দাবিতে মিছিল

আপডেট সময় ১১:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭