ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা ও গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে শনিবার রাতে কারখানা শ্রমিক ও এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শ্রীপুর থানা পুলিশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে উভয় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মহসিন মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার ধনুয়া নতুন বাজার এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই এলাকার মুহাম্মদ আরফান আলীর ছেলে রাজীব আহম্মেদ নামের একজন গুরুতর আহত হয়। প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতাল পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতারে নেয়ার পথে তিনি মারা যান। নিহত রাজীবের তেলিহাটি উচ্চ বিদ্যালয় হতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। এ বিষয়ে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

অপরদিকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক আশরাফুল্লাহ্ জানান, পৌর এলাকার বহেরারচালা গ্রামের এক্স সিরামিকস কারখানার ঠিকাদার সাইদুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক আমজাদ হোসেন কারখানায় কাজ করার সময় শনিবার দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় আমজাদ হোসেন। নিহত আমজাদ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিদলা গ্রামের দেওয়ান আলী ছেলে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত

আপডেট সময় ০৫:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭