ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে রিয়া (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়া ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দৌউর কান্দি গ্রামের আরব আলী মুন্সির মেয়ে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের মামা বেলাল জানান, পারিবারিক কিছু ব্যাপার নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে রাগারাগি করে রিয়া। এর জের ধরে শনিবার সকালে রিয়া পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা- সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭