ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

গাজীপুরে নিখোঁজের ২০ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে নিখোঁজের ২০ দিন পর ফাহিম (৩) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিম চাঁদপুরের ছেঙ্গারচর থানার মাইচকান্দি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই এলাকার নজরুল ইসলামের ছেলে সোহাগকে (৩১) আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার এসআই মো. আতিকুর রহমান রাসেল জানান, ফাহিমের বাবা ময়েজ উদ্দিন ও মা ফারজানা (২৬) মধ্যে প্রায় আড়াই বছর আগে বিচ্ছেদ ঘটে। পরে ফারজানা একই এলাকার সোহাগকে বিয়ে করে। এক পর্যায়ে ফাহিমকে নিয়ে সোহাগ ও ফারজানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বাসা ভাড়া নিয়ে দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরী নেয়। কয়েক মাস আগে সোহাগ চাকরী ছেড়ে দেয় এবং বেকার ছিল।

গত ২৯ অক্টোবর ফারজানা কাজের উদ্দেশ্যে কারখানায় গেলে ফাহিমকে নিয়ে সোহাগ ঘুরতে বের হয় এবং বাইমাইল এলাকায় এসে ব্রিজের নিচে ফেলে দেয়। রাতে সোহাগ একা বাড়ি ফেরে। ফারজানা এসময় সোহাগের কাছে ফাহিমের খোঁজ জানতে চাইলে কোন উত্তর না দিয়ে ভোর রাতের দিকে পালিয়ে যায়। পরে ফারজানা কালিয়াকৈর থানা পুলিশকে বিষয়টি জানায়।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে সোহাগকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে ফাহিমকে হত্যার বিষয়টি স্বীকার করে এবং তার তথ্যের মতে বাইমাইল ব্রিজের নিচ থেকে শনিবার দুপুরে ফাহিমের গলিত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে নিখোঁজের ২০ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭