ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আর্জেন্টিনার নিখোঁজ ডুবোজাহাজের খোঁজে জোর তল্লাশি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শেষ সঙ্কেত পাঠানোর দুইদিন পর ৪৪ জন ক্রু নিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে যাওয়া আর্জেন্টিনার একটি ডুবোজাহাজের খোঁজে জোর তল্লাশি শুরু করা হয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ আটলান্টিকে কঠিন ঝড়ো পরিস্থিতির মধ্যেই তল্লাশি উদ্যোগ বাড়িয়ে খোঁজ শুরু করেছে আর্জেন্টাইন নৌবাহিনী।

নৌবাহিনীর মুখপাত্র এনরিকে বালবি জানিয়েছেন, বুধবার পাতাগোনীয় উপকূল থেকে ৪৩২ কিলোমিটার দূরে আর্জেন্টিনা সাগরের দক্ষিণাঞ্চল থেকে শেষবার সঙ্কেত পাঠিয়েছিল ডুবোজাহাজ এআরএ সান জুয়ান। ডুবোজাহাজটিকে দেখা না যাওয়ায় ও রাডারের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে জরুরি অভিযানটিকে আনুষ্ঠানিকভাবে ‘সার্চ এন্ড রেসক্যিউ’ অভিযানে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তীব্র বাতাস ও উঁচু ঢেউ উদ্যোগটিকে জটিল করে তুলছে জানিয়ে তিনি বলেন, ‘পর্যাপ্ত বোট ও বিমান থাকা সত্ত্বেও খুঁজে পাওয়া কঠিন ঠেকছে। “অবশ্যই যে ঘণ্টাগুলো পার হয়েছে সেগুলোর বিবেচনায় রাখা হচ্ছে। দুই দিন ধরে কোনো যোগাযোগ নেই।’

তিনি যোগ করেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগে সমস্যা হয়ে থাকতে পারে, নৌবাহিনী এমন ধারণা করছে বলে জানান তিনি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নৌবাহিনীর প্রটোকল অনুযায়ী ডুবোজাহাজটির সাগরপৃষ্ঠে ভেসে ওঠার কথা। “আমরা আশা করছি এটি ভেসে উঠবে।’ জার্মানির তৈরি ডুবোজাহাজটি উসুআইয়া থেকে রওনা হয়ে আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের উপকূলীয় শহর মার দেল প্লাতায় যাচ্ছিল। আর্জেন্টিনার নৌবাহিনীর তিনটি ডুবোজাহাজের মধ্যে এআরএ সান জুয়ানই সবচেয়ে নতুন। রয়টার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আর্জেন্টিনার নিখোঁজ ডুবোজাহাজের খোঁজে জোর তল্লাশি

আপডেট সময় ১০:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭