ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ৭০তম বিবাহবার্ষিকী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ আসছে ২০ নভেম্বর তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। চার সন্তানের মধ্যে তিনজনেরই (চার্লস, অ্যানী ও অ্যান্ড্রু) বিবাহ বিচ্ছেদ হলেও এই রাজ দম্পতি কয়েক দশক ধরে একই সঙ্গে বসবাস করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে কোন ধরনের কলহ বা দ্বন্দ্বের কথা জানা যায়নি। খবর এএফপি’র।

এখন, তারা সাত দশকপূর্ণ করা দম্পতিদের কাতারে শামিল হলেন। তবে তাদের এই বিয়ে বার্ষিকী উদযাপনে কোন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। কেবল বিয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে গ্রিনিচ মান সময় ১৩.০০টায় ওয়েস্টমিস্টার অ্যাবের ঘন্টা বাজানো হবে। বার্কিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানান, এলিজাবেথ ও ফিলিপ দিনটি রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটাবেন। এই রাজ দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনী ও পাঁচ পুতি রয়েছে।

এপ্রিল মাসে তাদের আরো একটি পুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চার্লস তনয় প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন তৃতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। ৯৬ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ চলতি গ্রীষ্মকালের পর আর জনসম্মুখে আসেন নি। তিনি বই পড়ে ও ছবি এঁকে অবসর সময় পার করছেন।

রানী দ্বিতীয় এলিজাবেথ তার দায়িত্ব ধীরে ধীরে তার বড় ছেলে প্রিন্স চালর্সকে বুঝিয়ে দিচ্ছেন। প্রিন্স চার্লেসের বয়স ৬৯ বছর। ১৩ বছর বয়সী এলিজাবেথের সঙ্গে ১৮ বছর বয়সী সেনা কর্মকর্তা ফিলিপের প্রথম দেখা হয়। ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনস্টারে তাদের বিয়ে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ৭০তম বিবাহবার্ষিকী

আপডেট সময় ০৫:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭