ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয় বাংলা ধ্বনিতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। একাত্তরে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষে শনিবার আয়োজিত এই নাগরিক সমাবেশে সকাল থেকেই জনতার ঢল নেমেছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়া ঢাকার আশপাশের নানা এলাকা থেকে আসতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দেখা যায়, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুসজ্জিত পোশাকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হচ্ছেন। প্রতিটি প্রবেশ পথে উপচে পড়া ভিড় দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও এরই মধ্যো কানায় কানায় ভরে ওঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী ছাপিয়ে মানুষের ছাপ গিয়ে পড়েছে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও। মূল মঞ্চে মাইকে অনবরত চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

সমাবেশস্থলে জড়ো হওয়া মানুষের হাতে লাল-সবুজের পতাকা ও বিভিন্ন সংগঠনের প্রতীকও তুলে ধরতে দেখা যায়। কেউ বা আবার নিজেদের পছন্দের নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনও তুলে ধরছেন হাতে। নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

এদিকে নাগরিক সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে দেখা গেছে। সমাবেশস্থলে প্রবেশ করা ছাড়াও বিভিন্ন জায়গায় সন্দেহভাজনদের দফায় দফায় তল্লাশি করা হচ্ছে। সমাবেশে যোগ দেওয়া যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মী আসাদ মিয়া বলেন, অনেকটা উৎসবের আমেজেই সমাবেশে এসেছি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্ব স্বীকৃতি পেয়েছে। বাঙালি হিসেবে এ নিয়ে আমি গর্বিত। দল মত নির্বিশেষে এ অর্জন সবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জয় বাংলা ধ্বনিতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

আপডেট সময় ০২:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭