ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ: সংসদে আমির হামজা হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

পিএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে, স্বামী-শাশুড়ি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে এক পিএসসি পরীক্ষার্থীকে (১২) জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৩ দিন পরে পিতার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১১ এর একটি টিম ওই পিএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে এবং কথিত স্বামী ও শাশুড়িকে আটক করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।

আটককৃতরা হলো, মাসদাইর ছোট কবরস্থান সংলগ্ন গ্যাস কন্ট্রাক্টর শাহজালালের স্ত্রী রেহেনা বেগম (৪২) ও তার পুত্র রায়হান (১৮)। ওই পিএসসি পরীক্ষার্থীর মা জানান, তার স্বামীর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি এলাকায়। তারা স্বপরিবারে মাসদাইর এলাকায় ভাড়া থাকেন।

গত ২ নভেম্বর গ্যাস কন্ট্রাক্টর শাহজালালের স্ত্রী রেহেনা বেগম ও পুত্র রায়হান মিলে তার নাবালিকা অবুঝ মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা স্থানীয় এক মুন্সির মাধ্যমে তার মেয়ের বিয়ে পড়ান।

খবর পেয়ে তারা মেয়েকে উদ্ধার করতে গেলেও রেহেনা বেগম ও তার পুত্র রায়হান প্রভাব বিস্তার এবং হুমকী ধমকী দেন। পরে উপায়ন্তর না পেয়ে তারা র‌্যাব-১১ এর শরণাপন্ন হলে র‌্যাব তাদের মেয়েকে উদ্ধার করে এবং রেহেনা বেগম ও তার পুত্র রায়হানকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তবে আটককৃত রায়হানের নানী নিলু বেগম জানান, রায়হানের ওই মেয়েটির (পিএসসি পরীক্ষার্থী) সঙ্গে প্রেম ছিল। তারা প্রেম করে বিয়ে করেছে। তবে কোন মুন্সি তাদেরকে বিয়ে পড়িয়েছে সেটা তিনি জানেন না।

ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, উদ্ধারকৃত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প

পিএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে, স্বামী-শাশুড়ি আটক

আপডেট সময় ১০:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭