ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ: সংসদে আমির হামজা হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর ডিবির সেই চাঁদাবাজ এএসআই ক্লোজড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুরে মাদক মামলায় ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয়া হয়। গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌরসভা এলাকার দেবীপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে শাহাবুল ইসলামের বাড়িতে যান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই মতিয়ার রহমান। এসময় তার সঙ্গে আরো দুই পুলিশ সদস্য উপস্থিত (কনস্টেবল) ছিলেন। চলতি বছরের ২১ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শাহাবুলের বাড়িতে অভিযান চালিয়ে শাহাবুলকে ফেনসিডিলসহ আটক করে। ওই ঘটনায় ডিবি পুলিশের এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। কিছু দিন আগে জামিনে কারাগার থেকে ছাড়া পায় শাহাবুল ইসলাম।

শাহাবুল ইসলাম জানান, কারাগার থেকে বের হয়ে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে তিনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে দুইটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি তার বাড়িতে যান। প্রথমে তারা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। পরে তারা আমার স্ত্রী শাহানারা খাতুনকে জড়িয়ে ধরে তার হাতে পাঁচ বোতল ফেনসিডিল ধরিয়ে দেয়। এসময় ধস্তাধস্তিতে আমার স্ত্রীর ব্লাউজের পেছনের অংশ ছিড়ে যায়। পরে তারা আমার স্ত্রীকে গ্রেফতারের ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। পরে দেনদরবার করে অবশেষে ৫০ হাজার টাকা নিয়ে বিদায় হয় তারা।

শাহাবুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। পরে বাড়ি এসে ঘটনাটি স্ত্রীর কাছে শুনি। বুধবার সকালে আবারো মোবাইল ফোনে এএসআই মতিয়ার আমাকে ফোন দিয়ে ভয়ভীতি দেখায়। এমনকি ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে পরিনাম ভালো হবেনা বলেও হুমকি দেয় মতিয়ার।

এদিকে, এ ঘটনা জানাজানি হলে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্তের জন্য পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশে দেয়া হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আলমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ বিষয়ে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শহীদ এএসআই মতিয়ারকে পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

রাজশাহীর ডিবির সেই চাঁদাবাজ এএসআই ক্লোজড

আপডেট সময় ০৫:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭