ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাঙামাটিতে বাস উল্টে নিহত ১, আহত ১২

আকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় বাস উল্টে তপনী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ১২ জন আহত হন। বাসটি রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বুধবার দুপুর ২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যান্যদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার শিকার বাসটি রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মানিকছড়ি পাহাড়টি নামতে গিয়ে আর্মি ক্যাম্পের গেটের মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এ সময় সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। ঘটনার পর প্রায় আধা ঘণ্টা রাঙামাটির সাথে সব অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী যান এসে দুর্ঘটনাকবলিত বাসটিকে রাস্তার এক পাশে সরিয়ে রাখলে যান চলাচল শুরু হয়।

আহত রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু মুছা বলেন, তিনি মোটরসাইকেলে করে মানিকছড়ি পাহাড়টি উঠছেন এ সময় বাসটি দ্রুত গতিতে নামছিল। আর্মি ক্যাম্পের সামনে আসলে গাড়িটি উল্টে গিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি আহত হন।

দুর্ঘটনার পর পর ক্যাম্পের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাঙামাটিতে বাস উল্টে নিহত ১, আহত ১২

আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭