ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রূপগঞ্জে যেভাবে আকাশ থেকে হঠাৎ বিধ্বস্ত হয়ে পড়লো হেলিকপ্টার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার পূর্ব কলাতলীর আমেরিকান সিটির বালুর মাঠে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান।

হেলিকপ্টারের পাইলট মিজানুর রহমান ভুঁইয়া (৪৮), কো-পাইলট জিয়াউর রহমান (৩৯) ও প্রকৌশলী ফারুক আহম্মেদকে (৫০) আহত অবস্থায় ঢাকার এ্যাপোলা হাসপাতালে পাঠানো হয়েছে। হেলিকপ্টারটির মালিক প্রতিষ্ঠান পারটেক্সে এভিয়েশনের প্রধান প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, “আমাদের হেলিকপ্টারটির নষ্ট ছিল।

মেরামতের পর শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পরীক্ষামূলক উড্ডয়ন করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পূর্ব কলাতলীতে জরুরি অবতরণ করে। এ সময় আহত আমাদের তিন সহকর্মীকে এ্যাপোলা হাসপাতালে নেওয়া হয়।” বুধবার হেলিকপ্টারটি ট্রাকযোগে শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

ওসি ইসমাইল বলেন, “হেলিকপ্টারটি বালুর মধ্যে পড়ে আছে। পাইলটসহ তিনজন আহত হয়েছেন।” নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন,“ আমাদের ধারণা, হেলিকপ্টারটি জরুরি অবতরণকালে ৮/১০ ফুট উচ্চতা থেকে আচড়ে পড়লে পাইলটসহ ৩ জন আহত হয়েছে। ”

হেলিকপ্টারটির সামান্য ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রূপগঞ্জে যেভাবে আকাশ থেকে হঠাৎ বিধ্বস্ত হয়ে পড়লো হেলিকপ্টার

আপডেট সময় ১১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭