ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

কুমিল্লা সীমান্তে বিএসএফের হামলায় বিজিবির তিন সদস্য আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা সীমান্তে বাংলাদেশ অংশে প্রবেশ করে বিএসএফ সদস্যরা ফাঁকা গুলি চালিয়ে ও হামলা করে তিন বিজিবি সদস্যকে আহত করেছে। ভারত সীমান্তবর্তী বাংলাদেশের কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর মধ্যমপাড়া গোলাবাড়ি বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনার পর উভয় দেশের বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকও হয়েছে।

বৈঠক শেষে রাত সাড়ে ৭টার দিকে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টির সুরাহা হয়েছে। বৈঠকে বিএসএফ প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’ ঘটনার পর থেকে সীমান্তবর্তী ওই এলাকার জনগণের মাঝে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কুমিল্লা সীমান্তে বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সীমান্তের কেরানীনগর মধ্যমপাড়া এলাকার বাংলাদেশ সীমান্তে দুই নারীকে চোরাকারবারি সন্দেহে ধাওয়া করে বিএসএফ’র এক সদস্য নোম্যান্সল্যাণ্ড অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩শ’ গজ ভেতরে ঢুকে ওই নারীদের আটকের চেষ্টা করে।

এসময় বিজিবির গোয়েন্দা বিভাগের ফিরোজ নামের এক সদস্য বিএসএফ সদস্যকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ ও তাদের আটকের কারণ জিজ্ঞাসা করেন। বিএসএফ সদস্য ও ভারতের ৮-১০ জন স্থানীয় লোক বিজিবির গোয়েন্দা সদস্য ফিরোজকে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে বাংলাদেশের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং বিএসএফ সদস্যকে ধরে স্থানীয় গোলাবাড়ি বিজিবি ক্যাম্পের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল সাংবাদিকদের জানান, এ ঘটনার একপর্যায়ে ভারতের ৪০-৫০ জন লোক ও বিএসএফ’র ২৫-৩০ জনের সশস্ত্র সদস্য বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় টহলরত ২ বিজিবি সদস্য ও বিজিবির গোয়েন্দা সদস্য ফিরোজকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিএসএফ ফাঁকা গুলি চালায়। স্থানীয় বাংলাদেশি লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে বিএসএফ ও ভারতীয় লোকজন পালিয়ে যায়।

এসময় বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত তিন বিজিবি সদস্যকে উদ্ধার করে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা-১০ বিজিবির কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লা সীমান্তে বিএসএফের হামলায় বিজিবির তিন সদস্য আহত

আপডেট সময় ১১:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭