ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে নৌকাডুবিতে ১৬ তীর্থযাত্রীর মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা নদীতে নৌকাডুবিতে কমপক্ষে ১৬ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো সাতজন। স্থানীয় সময় রোববার রাজ্যের বিজয়ওয়াড়া জেলায় কৃষ্ণা নদীর সঙ্গম ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের অধিকাংশই প্রকাশম জেলার অঙ্গলে শহরের বাসিন্দা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকায় করে নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। কৃষ্ণা ও গোদাবরি নদীর পানির স্রোতের চাপে উলটে যায় নৌকাটি। সে সময় নৌকায় ৩৮ জন যাত্রী ছিল। নৌকাডুবির পর স্থানীয় জেলেদের সাহায্যে ও সাঁতার কেটে ১৫ জন তীরে উঠে আসে। বাকিদের উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রীবাহী ওই নৌকাটি ভবানী দ্বীপ থেকে সঙ্গম ঘাটে সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছিল। প্রতিদিন আরতি দেখতে হাজার হাজার পর্যটক ওই ঘাটে যান। রোববার ডুবে যাওয়া নৌকাটি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ‘সিম্পল ওয়াটার স্পোর্টস’-এর বলে জানা যায়। দুর্ঘটনার শিকার যাত্রীদের জন্য কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল না।

এদিকে নৌকাডুবির ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের পর্যটনমন্ত্রী ভুমা অখিলা প্রিয়া। এ ছাড়া এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে নৌকাডুবিতে ১৬ তীর্থযাত্রীর মৃত্যু

আপডেট সময় ০২:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭