ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাল বাতিঘরের ‘ঊর্ণাজাল’

আকাশ বিনোদন ডেস্ক:

তারুণ্যদীপ্ত নাট্যদল বাতিঘর আগামীকাল মঞ্চে আনছে আলোচিত নাটক ‘ঊর্ণাজাল’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার হলে পরিবেশিত হবে নাটকটির মঞ্চায়ন।

‘ঊর্ণাজাল’ রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফিরে আসে খালেদ। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার একখণ্ড জমিতে মাদরাসা প্রতিষ্ঠা করে সে।
খালেদের বন্ধু সাইফুল সাঁইজির আখড়ায় বেড়ে উঠতে উঠতে একসময় গায়েন হয়ে যায়। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে।

অন্যদিকে, চক্ষুদান করে যাওয়া জয়নাল গায়কের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিহ্বা কেটে নেয় সমাজপতিরা। গায়কের কবরে গোখরা সাপ দেখে ভীত হয় গ্রামবাসী। এই সুযোগে ধর্মীয় মতবাদে কৌশলে ঢুকে পড়ে অপকৌশল ও কূটনীতি। কাফের মুরতাদ হত্যার প্রশিক্ষণ চলতে থাকে দূরের জঙ্গলে জঙ্গি ক্যাম্পে।

সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে গিয়ে হতাহতের দৃশ্যে বিহ্বল মুজাহিদের মৃত্যু হয় পিন পয়েন্ট খোলা নিজের হাতের অন্য গ্রেনেডে। গোপনে বাঁশঝাড়ে দাফন হয় লাশটির। মধ্যরাতে শহীদের লাশ খায় একদল শিয়াল। মুরতাদের চোখ নিয়ে বেঁচে থাকা মুজাহিদ বিভ্রান্ত হয় জিহাদি কর্মে। আমির কৌশলে তার চোখ দুটো উপড়ে ফেলে। তৃতীয় নয়ন উন্মোচিত হয় মুজাহিদের। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সাদিয়া ইউসুফ বৃতা, ফিরোজ মুনীর, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় হালদার, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, স্মরণ বিশ্বাস,ফয়সাল মাহমুদ, তন্ময়, রুম্মান সারু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাল বাতিঘরের ‘ঊর্ণাজাল’

আপডেট সময় ০৯:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭