ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

মির্জাপুরে ২৮শ কৃষকের মাঝে বোরো, সরিষা, সবজি বীজ ও সার বিতরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রায় ২০ লাখ টাকার বোরো, সরিষা, সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২ হাজার ৮০২ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

রোববার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এক জাহার ৪৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে উন্নত জাতের বারি সরিষা-১৪, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়। এছাড়া ৪শ কৃষকে ২ কেজি করে ভুট্রা একই হারে সার, ৫০ জনকে ১ কেজি করে তীল বীজ ও একই হারে সার, ২ জনকে বেগুন বীজ ও একই হারে সার দেয়া হয়।

অপরদিকে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পূর্নবাসন কর্মসূচির আওতায় ৯শ জন কৃষকের মধ্যে ৪৫০ জনকে ৫ কেজি করে বোরো বীজ, ৩শ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ১শ জনকে ২ কেজি করে ভূট্টা বীজ, ৫০ জনকে ৮ কেজি করে খেসারি ডাল বীজ দেয়া হয়। এছাড়া প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এছাড়া ২ হাজার ৮শ ২জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, মাত্র ৮০ দিনে বারি সরিষা-১৪ এর আবাদ ঘরে তোলা যায়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এ সহায়তার মাধ্যমে কিছুটা পুষিয়ে উঠতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

মির্জাপুরে ২৮শ কৃষকের মাঝে বোরো, সরিষা, সবজি বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০২:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭