ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ফুল নেবে না মামলা খাবে

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার শহরে বৈধ মোটরসাইকেল চালককে ফুল দিয়ে বরণ করেছে ট্রাফিক পুলিশ। আর নম্বর ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। শনিবার সকাল থেকে সপ্তাহব্যাপী এই অভিযানের প্রথম দিনে ১৫টি অবৈধ মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়েছে।

সম্প্রতি কক্সবাজারে মোটরসাইকেল চুরি ও মোটরসাইকেল দিয়ে ছিনতাই করার অপরাধ বেড়ে গেছে। তাই চোরাই ও অবৈধ মোটরসাইকেল ধরতে ট্রাফিক পুলিশ সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে। অভিযান শুরুর আগে দুইদিন মাইকিং করে অভিযান পরিচালনার খবর প্রচার করা হয়।

প্রথম দিনেই ১৫টি অবৈধ মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়েছে। এই সময় যে সকল মোটর সাইকেল চালকের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পাওয়া গেছে তাদেরকে জেলা ট্রাফিক পুলিশের পক্ষে ফুল দিয়ে বরণ করে নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ফুল নেবে না মামলা খাবে

আপডেট সময় ০১:৪৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭