ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’:স্পিকার হাজি বাবাই এপ্রিলের ১১ দিনেই রেমিট্যান্স এলো প্রায় ১২২ কোটি ডলার ময়মনসিংহে হাবিব হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই

লালমনিরহাটে ৬দিন পর প্রাণিসম্পদ কর্মকর্তার লাশ উত্তোলন

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৬ দিন পর ওসমান গনি রাজুর (৪০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার নিজস্ব পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

নিহত ওসমান গনি রাজু সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার আফতাব উদ্দিনের পুত্র। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের উপস্থিতিতে ৬দিন পর মরদেহটি উত্তোলন করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মামুন মিয়া ও নিহতের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার (৪নভেম্বর) কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে বাসযোগে রংপুরে ফিরছিলেন ওসমান গণি রাজু। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বাসের লোকজন আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন রংপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কিন্তু পারিবারিক চাপে সেই সময় মরদেহ মর্গে না পাঠিয়ে দাফন করা হয়। পরবর্তীতে কোতয়ালী থানা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে আমলে নেয় পুলিশ। যার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে নিহত রাজুর মরদেহ উত্তোলন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে ৬দিন পর প্রাণিসম্পদ কর্মকর্তার লাশ উত্তোলন

আপডেট সময় ১১:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭