ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ৪ হাজার নতুন বাস নামানো হবে: সাঈদ খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যানজট নিরসনে নতুন করে ৪ হাজার বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বুধবার নাজিরাবাজার সংলগ্ন বাংলাদেশ মাঠে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সাঈদ খোকন বলেন, প্রায় আড়াই কোটি মানুষের এই শহরে মাত্র ৫ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়িতে, প্রায় ২৮ শতাংশ মানুষ রিকশায়, ২২ শতাংশ মানুষ পায়ে হেঁটে এবং প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষ বাসে বা গণপরিবহনে চলাচল করে। তাই গণপরিবহনকে উৎসাহিত করে বাসের সংখ্যা বাড়াতে হবে।

তিনি বলেন, গণপরিবহনে ব্যাপক অনিয়ম দেখি, এখানে শৃঙ্খলা ফেরাতে হবে। উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ৫টি কোম্পানির মাধ্যমে ৪ হাজার বাস নামানোর পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে দেশের বাহিরে চিকিৎসাধীন থাকায় সেই পদক্ষেপ এখনও কার্যকর হয়নি। উত্তর সিটির মতো আমরাও যানজট নিরসনে ৫ কোম্পানির আওতায় ৪ হাজার বাস নামানোর উদ্যোগ গ্রহণ করবো।

৩৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইলিয়াস রশীদের সভাপতিত্বে সভায় ওয়ার্ড কাউন্সিল, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাখাতের প্রতিনিধিরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ৪ হাজার নতুন বাস নামানো হবে: সাঈদ খোকন

আপডেট সময় ১০:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭