ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বে ক্ষমতাধর নারীদের তালিকায় প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক:

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড ও হলিউড—দুই জায়গাতেই তিনি সমান ব্যস্ত। ব্যস্ত ও জনপ্রিয় এই অভিনেত্রী এবার পেলেন জনপ্রিয় ফোর্বস সাময়িকীর স্বীকৃতি। সম্প্রতি ফোর্বস বিশ্বের ক্ষমতাধর নারীদের নিয়ে তৈরি করেছে দুটি তালিকা, যার দুটিতেই জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা।

এনডিটিভির খবরে প্রকাশ, বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৯৭তম স্থান দখল করেছেন তিনি। আর বিনোদন ও মিডিয়া বিভাগে ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ১৫তম স্থান দখল করেছেন প্রিয়াঙ্কা।

বিনোদন ও মিডিয়া বিভাগে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন পপ কুইন বিয়ন্সে, টেইলর সুইফট, হ্যারি পটারের সৃষ্টিকর্তা জে. কে রাউলিংয়ের মতো তারকারা। অন্যদিকে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় প্রিয়াঙ্কার সঙ্গে আরো রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প।

হলিউডে অভিনয়ের পাশাপাশি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর বা শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা। হলিউডে অভিনয় এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়ায় বেশ কয়েকবারই ফোর্বস সাময়িকীর শিরোনাম হয়েছেন প্রিয়াঙ্কা।

ফোর্বসের তালিকায় প্রিয়াঙ্কার প্রথম জায়গা হয় ২০১৬ সালে, ১০ জন সর্বোচ্চ আয় করা টেলিভিশন অভিনেত্রী হিসেবে। এ বছরও তালিকায় আছেন প্রিয়াঙ্কা, তাঁর স্থান অষ্টম। এ বছরেরই শুরুর দিকে সর্বোচ্চ আয় করে এমন ১০ বলিউড অভিনেত্রীর তালিকায় ৭ নম্বর অবস্থানে ছিলেন প্রিয়াঙ্কা। সে সময় তাঁর আয় ছিল বছরে ১০০ কোটি রুপি।

প্রিয়াঙ্কা ‘অ্যালেক্স প্যারিস’ ও ‘এবিসি সিরিজ’-এ অভিনয়ের জন্য দুবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতেন। হলিউড চলচ্চিত্রে যার অভিষেক ঘটে ‘বেওয়াচ’ চলচ্চিত্রের মাধ্যমে। নিউইয়র্কে এখন ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া  ‘অ্যা কিড লাইক জেক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক?’ শিরোনামে আরো দুটি হলিউড ছবির কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বে ক্ষমতাধর নারীদের তালিকায় প্রিয়াঙ্কা

আপডেট সময় ১০:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭