ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জঙ্গি হামলা আশঙ্কার অস্ট্রেলিয়ার তথ্য ভিত্তিহীন: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে জঙ্গি হামলার কোন হুমকি বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল ইসলাম। বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার পরিকল্পনার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

বুধবার সন্ধ্যায় আরএমপির সদর দফতরে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। তিনি বলেন, গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার যে পরিকল্পনার তথ্য দেয়া হয়েছে তা ভিত্তিহীন। তাদের দূতাবাসে আমরা যোগাযোগ করেছি। এ নিয়ে তারা কোন তথ্য দিতে পারেনি। তাদের কাছে কোন গোয়েন্দা তথ্য নেয়। ওই দেশের নাগরিকরা নির্বিগ্নে চলাফেরা করছে। তবে কিসের ভিত্তিতে তারা এ তথ্য দিয়েছে সেটি আমাদের জানা নেয় বলেন আইজিপি শহীদুল ইসলাম।

বিএনপির কোন কর্মসূচিতে বাধা দেয়া হয় না বলে অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমস্যা থাকলে না করার বা অন্য স্থানে করার পরামর্শ দেয়া হয়। বিএনপি সভা সমাবেশ করে যাচ্ছে বলেন আইজিপি। এর আগে আইজিপি শহীদুল ইসলাম আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আরএমপির সম্মেলন কক্ষে বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

জঙ্গি হামলা আশঙ্কার অস্ট্রেলিয়ার তথ্য ভিত্তিহীন: আইজিপি

আপডেট সময় ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭