ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি প্রিন্সদের রাজনৈতিক আশ্রয় দেবে হুথি বিদ্রোহীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হুথি বিদ্রোহীরা সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযানে আটক প্রিন্সদের ইয়েমেনে রাজনৈতিক আশ্রয় দেবার প্রস্তাব দিয়েছে। গত রোববার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে একটি দুর্নীতি বিরোধী অভিযানে ১১ প্রিন্সসহ বেশ কয়েকজন বর্তমান ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়। এর পরই হুথিদের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব এলো। খবর আল-জাজিরার।

মঙ্গলবার হুথি বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন একটি সূত্র এ তথ্য দিয়েছে। ওই সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হুথি বিদ্রোহীরা সৌদি প্রিন্স অথবা সৌদি নাগরিকদের তাদের ‘ভ্রাতৃপ্রিতম প্রতিবেশী’ ইয়েমেনে ‘স্বাগত’ জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, আমরা আল সৌদ পরিবার বা সৌদির নাগরিকদের যারা নিপীড়ন-নির্যাতন থেকে বাঁচতে চায়, তাদের আশ্রয় দিতে প্রস্তুত আছি। ওই সূত্র আরো জানায়, এই প্রস্তাবের ব্যাপারে তারা ‘শতভাগ সৎ’ এবং হুথিরা কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিলের ব্যাপারে আগ্রহী নন।

অপরদিকে হুথি নেতৃত্বাধীন রেভ্যুলুশনারি কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলি আল-হুথি একটি টুইট পোস্ট করেছেন। সেখানে তিনি রাজপরিবারের কোনো সদস্য বা অন্য কোনো সৌদি নাগরিক নিজেকে দেশটিতে অনিরাপদ মনে করলে ইয়েমেন তাদের স্বাগত জানাবে বলে পোস্ট দিয়েছেন।

সৌদি সরকার গত রোববার ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রীসহ বেশ ক`জন সাবেক মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে আটক করে। সৌদি আরবের সুপরিচিত আন্তর্জাতিক বিনিয়োগকারী বিলিওনিয়ার প্রিন্স আলওয়ালিদ বিন তালালের নাম রয়েছে আটককৃতদের ওই তালিকায়। পাশাপাশি সিনিয়র মন্ত্রীদের মধ্যে রয়েছেন ন্যাশনালের গার্ডের প্রধান প্রিন্স মিতাব বিন আব্দুল্লাহ এবং অর্থমন্ত্রী আদেল ফিকাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি প্রিন্সদের রাজনৈতিক আশ্রয় দেবে হুথি বিদ্রোহীরা

আপডেট সময় ০৪:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭