ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকা ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ সহ্য করবে না: মাইক পেন্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, আমেরিকা ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ সহ্য করবে না। এর পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত বলেছেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী। তিনি মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৩ অক্টোবর তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন দেয়ার অভিযোগ তুলেছিলেন। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন।

ট্রাম্প এমন সময় এ পদক্ষেপ নিলেন যখন সিরিয়া ও ইরাকে আমেরিকার সমর্থনে হৃষ্টপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে আইআরজিসি।

ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ওই দুই দেশের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়েছে ইরান। তেহরান ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাজে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। এ বিষয়টি কোনো অবস্থাতেই মার্কিন প্রশাসনের ভালো লাগেনি।

আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনল যখন বহু বছর ধরে খোদ ওয়াশিংটনই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকা ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ সহ্য করবে না: মাইক পেন্স

আপডেট সময় ০৪:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭