ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোহরাওয়ার্দীতে যাবেন খালেদা জিয়া, সরকা‌রের সহ‌যো‌গিতা চায় বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে যে জনসভার আহ্বান করা হয়েছে, তাদের দলটির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। দলের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে ব‌লে‌ছেন, শনিবারের এই জনসভায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করে বিএন‌পি।

আজ বুধবার বেলা সা‌ড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে আয়োজিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব। মির্জা ফখরুল আরো বলেন, ‘আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। কীভাবে জনসভা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায়, তা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার সব সময় বলে থাকে, তারা গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয় না। এমনকি গতকাল তাদের একজন নেতা বলেছেন যে, এ ধরনের সমাবেশে তাঁদের কোনো বাধা নেই। আমরা আশা করব, তাঁদের কথাগুলো সত্যি হবে এবং সরকার সহযোগিতা করবে।’

যথাসময়ে জনসভার অনুমতি দেবে এমন আশা ব্যক্ত করে ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত কোনো অনুমতি পাওয়া যায়নি। আমরা আশা করছি, সরকার যথাসময়ে ১২ তারিখের জনসভার অনুমতি দেবে এবং সমাবেশ যে গণতান্ত্রিক অধিকার, তা পালনে সরকার সহযোগিতা করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ হারুন, খায়রুল কবীর খোকন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোহরাওয়ার্দীতে যাবেন খালেদা জিয়া, সরকা‌রের সহ‌যো‌গিতা চায় বিএনপি

আপডেট সময় ০৪:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭