ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ বিদেশিসহ আটক ২৬

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ বিদেশিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টা থেকে দিবাগত রাত পর্যন্ত চালানো অভিযানে ওই ব্যক্তিদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য, নিষেধাজ্ঞা অমান্য করে রাতে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করায় এই ব্যক্তিদের আটক করা হয়। তাঁদের মধ্যে বিদেশি ওই পাঁচজনকে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আর ১১ জনকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নিকারুজ্জামান জানান, সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ ও সহকারী পুলিশ সুপার চাউলাই মারমার নেতৃত্বে পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান। তাঁদের সঙ্গে ছিলেন বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য।

ইউএনও আরো জানান, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে বাইরের কারো অনুপ্রবেশ বা অবস্থান করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে রাতে রোহিঙ্গা ক্যাম্পে কেউ অবস্থান করছে কি না, সে জন্য অভিযান চালানো হয়। এ সময় চীনের একজন, যুক্তরাজ্যের চারজন ও ২১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ বিদেশিসহ আটক ২৬

আপডেট সময় ০১:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭